• আজ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

| Peoples News ২:৪৯ অপরাহ্ণ | ০৬/১০/২০২৬ লিড নিউজ, সারাদেশ

ময়মনসিংহে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটের কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১১টার দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছলে হঠাৎ সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বুঝতে পেরে ট্রেনটিকে থামিয়ে দেন। এতে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে কর্মীরা অল্প সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া আরও বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।