=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ পালনে গিয়ে হুতিদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি, শেষ পোস্ট ভাইরাল

| নিউজ রুম এডিটর ১০:১৭ অপরাহ্ণ | ১১/১০/২০২৬ সোশ্যাল মিডিয়া

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্টও দিয়েছিলেন তিনি। জীবনের সেরা সফরের বাকি পথ নিরাপদ ও নির্বিঘ্ন হওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন।

 

কিন্তু সেই প্রার্থনার পরিণতি হলো মর্মান্তিক। সৌদি আরবের রিয়াদে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এই বাংলাদেশি।

 

শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে শেষ পোস্টটি দেন নাসরুল্লাহ। সেখানে তিনি জানান, তাঁদের কাফেলা নিরাপদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পোস্টের সঙ্গে বিমানবন্দরে তোলা কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি। ছবিতে তাকে ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরাম পরিহিত অবস্থায় দেখা যায়।

 

নাসরুল্লাহর সেই শেষ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

নাসরুল্লাহর শেষ ফেসবুক পোস্ট

 

এনপিবি নিউজের পাঠকদের জন্য মুহাম্মাদ নাসরুল্লাহ বদরের শেষ ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

 

‘আলহামদুলিল্লাহ!

 

আমাদের কাফেলা নিরাপদে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

 

জীবনের সেরা সফরের পথে প্রতিটি মুহূর্ত কাটুক মহান রবের অশেষ রহমত ও মেহেরবানিতে। আজকের জোহরের সালাতও এখানেই।

 

বাকি সফরটুকুও যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়।

 

১০ অক্টোবর ২০২৬ (শনিবার)

 

কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রিয়াদ, সৌদি আরব।’

 

এর আগে রোববার ভোরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশপাশে ড্রোন হামলার ঘটনায় নিহত হন নাসরুল্লাহ বদর। হামলাটি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

 

এদিকে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়। সৌদি প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করলেও একটি ড্রোন বিমানবন্দর এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া নাসরুল্লাহর এমন আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকে। তার শেষ পোস্টের নিচে অনেকে শোক ও সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছেন।