• আজ

ইবনে সিনার কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা

ইবনে সিনার কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং এর সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত গত ৬ সেপ্টেম্বর এক প্রশাসনিক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এর ২১(৬) ধারা অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন কিংবা যেকোনো ধরনের জনপ্রশাসন বা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না।

প্রশাসনিক আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এ নির্দেশনা অমান্য করাকে অসদাচরণ ও শৃঙ্খলাবিরোধী কাজ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদেশটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং এর সব সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।