
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পড়েছে সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর। এ ঘটনায় বহরে থাকা চারটি গাড়ি ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষে গাড়িগুলো দুমড়েমুচড়ে গেলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জে আসার পথে তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গছে, চট্টগ্রাম থেকে আসা ডলফিন পরিবহনের একটি গাড়ির ব্রেক বিকল হয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এমপির গাড়িবহরে ধাক্কা দেয়। এতে বহরে থাকা চারটি গাড়ি ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
এ সময়ে উপজেলার রাঘদী ইউনিয়নের ইলিয়াস কাজী গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।
গোপালগঞ্জে দুর্ঘটনার কবলে এমপি সেলিমুজ্জামানের গাড়িবহর
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেল যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু জানিয়েছেন, দুর্ঘটনার পর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সুস্থ ও অক্ষত রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে আসা ডলফিন পরিবহনের একটি গাড়ির ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি প্রথমে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে সংসদ সদস্যের গাড়িবহরের গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।























