• আজ

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতি সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।’

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এই বিষয়ে কিভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটা কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।’

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন।’r

নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে না, তাদের আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

এনসিপির আহ্বায়ক বলেন, ওপারে সীমান্তের কাছে একটি সমাবেশ হয়েছে, বিজিপি এবং ওখানকার একটি হিন্দুবাদী সংগঠন বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে এরকম একটা মিথ্যা বক্তব্য তারা প্রচার করার চেষ্টা করছে। যে সমাবেশে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা যুক্ত হয়েছে। তাই এটা সুস্পস্ট যে, বাংলাদেশে যা কিছু এখন হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত আছে।

নাহিদ বলেন, তারা (ভারত) আন্তর্জাতিকভাবে একটা অপতথ্য বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানোর চেষ্টা করছে যে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। আসাম, দিল্লি, পশ্চিমবঙ্গ সেখানকার মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে।

এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট গণহত্যাকারী। তাকে দেশে এনে তার যে রায় হয়েছে তা বাস্তবায়ন করতে আমরা সরকার প্রধানকে বলেছি। আমরা বলেছি, শহীদ ওসমান হাদির খুনি এবং হাসিনাকে দেশে এনে বিচারের আওয়াত আনতে হবে দ্রুত।

নাহিদ আরও বলেন, আমরা একদলীয় সংবিধান সংস্কার কমিটি বাতিলের আহ্বান জানিয়েছি। যেভাবে গণভোটে জুলাই সনদের ফলাফল এসেছে সে হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি। আমরা সংস্কারের আহ্বান জানিয়েছি। আমরা বিচারের কথা বলেছি, ট্রাইব্যুনালে এবং বিভিন্ন জেলায় যেসব মামলা হয়েছে সেগুলো যাতে দ্রুত হয়। যারা জুলাইয়ের ভিক্টিম তারা যেন সঠিক বিচারটা পায়। এছাড়া ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আমরা শক্তভাবে ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে বলেছি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।’