• আজ

গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বান আসিফ নজরুলের

গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বান আসিফ নজরুলের

গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, গোপালগঞ্জে অবিলম্বে সকল নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে

পোস্টে তিনি লিখেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সকল মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা। গোপালগঞ্জে তাই অবিলম্বে সকল নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’

তিনি আরও লিখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্ট-এর শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি। কোন অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোন ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’