• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সুনির্দিষ্ট হুমকি পেয়েই পাকিস্তান সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড

সুনির্দিষ্ট হুমকি পেয়েই ম্যাচের ঠিক আগ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

তিনি বলেন, এ মুহূর্তে আমি বলতে পারি যে হুমকি আমরা পেয়েছি তাকে গুরুত্বের সাথে নেয়ার পরামর্শই দেয়া হয়েছে আমাদের। গত শুক্রবার সব পাল্টে যায়। পরামর্শ এবং হুমকির গুরুত্বও পাল্টে যায়। পরিবর্তিত অবস্থায় আমরা একমাত্র খেলোয়াড়দের নিরাপত্তাকেই সবার আগে প্রাধান্য দিয়েছি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানে থাকার মতো কোনো উপায় ছিল না কিউই দলের।

হুমকির বিষয় নিয়ে কথা বলেন স্বয়ং নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের সাথে আলাপচারিতায় জেসিন্ডা বলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন আমরা হুমকি সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারছি না। ইন্টেলিজেন্স থেকে আসা তথ্যানুসারে, এটা ছিল সরাসরি হুমকি এবং তথ্যসূত্রও নির্ভরযোগ্য।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কিউই দলের প্রতি নির্দেশনা আসে পাকিস্তান ছেড়ে যাওয়ার। সফর বাতিল করে চার্টার্ড বিমানে করে দ্রুতই দুবাইয়ে পৌঁছায় নিউজিল্যান্ড দল। সেখানে ২৪ ঘন্টার আইসোলেশনে থাকবে ৩৪ সদস্যের পুরো দল। এরপর আগামী সপ্তাহে ২৪ ক্রিকেটার ফিরে যাবেন নিউজিল্যান্ডে। বাকিরা যোগ দেবেন বিশ্বকাপগামী দলের সাথে।

পিএন/জেটএস