• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া

| নিউজ রুম এডিটর ৭:৩৭ অপরাহ্ণ | ২১/০৯/২০২১ আন্তর্জাতিক

চলমান করোনা মহামারীর কারণে বাংলাদেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।

এছাড়াও প্রবেশের সময় যা যা থাকতে হবে:
১. মালয়েশিয়ার বৈধ ভিসা
২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র
৩. এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে

পাশপাশি মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইন নীতিও অনুসরণ করতে হবে প্রবেশকারীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে, https://www.covid-19.moh.gov.my/

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত মে মাসে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

পিএন/জেটএস