• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

আব্বার সাথে কথা বলতে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়: আরিয়ান

| নিউজ রুম এডিটর ৫:১১ অপরাহ্ণ | ০৫/১০/২০২১ বিনোদন

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেতা বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে শাহরুখ খান অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।

নতুন খবর হচ্ছে, বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ানকে গত দুই দিন দীর্ঘক্ষণ ধরে জেরা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। সেই জেরার কিছু কিছু অংশ প্রকাশ্যে এসেছে।

এক শীর্ষ স্থানীয় ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী, চার পাতার বয়ানে অনেক কিছু বলেছেন আরিয়ান। বয়ানে এই তারকাপুত্র বলেছেন, ‘আমার বাবা শাহরুখ খান অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। এই মুহূর্তে একসঙ্গে তিনটি ছবির শুটিং করছেন উনি। আর বাবা এতটাই ব্যস্ত যে অনেক সময় ওনার সঙ্গে দেখা করার জন্য ম্যানেজার পূজার কাছে আমায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।’

আরিয়ান খানের বিরুদ্ধে আদালতে বেশ কিছু প্রমাণ পেশ করেছে এনসিবি। এনসিবি আদালতকে জানিয়েছে যে আরিয়ানের মুঠোফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের উল্লেখ আছে। আর এই আর্থিক লেনদেনের চ্যাট থেকে এনসিবি জানতে পেরেছে, যুক্তরাজ্য আর দুবাইয়ে মাদক নিয়েছেন আরিয়ান।

পিএন/জেটএস