• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে পুরোহিত গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:২২ অপরাহ্ণ | ১০/১০/২০২১ আন্তর্জাতিক

পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে এক ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মন্দিরের এক পুরোহিত ওই ঘটনায় জড়িত বলে জানিয়েছে ওই কিশোরী। পুলিশ ওই পুরোহিতকে গ্রেফতার করেছে।

ইন্ডিয়া টাইমস এর প্রতিবেদনে জানানো হয়, গ্রেফতার হওয়া পুরোহিতের নাম সংগ্রাম দাশ। তার বয়স ২৭। তার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে বামন মন্দিরে যখন ওই কিশোরী একা প্রার্থনা করছিল, তখনই তাকে শারীরিক নির্যাতন করে সংগ্রাম দাশ।

পুরীর জগন্নাথ মন্দিরের ভিতর ছোট বড় ১৩৬টি মন্দির রয়েছে। তারই একটি বামন মন্দির। শুক্রবার ওই কিশোরীকে চিৎকার করে কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখে তার বাবা-মা। পরে তারা পুরোহিতের বিরুদ্ধে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেন।

শুক্রবার ওই কিশোরীও বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতনের ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দী নথিভুক্ত করায়। তার অভিযোগের ভিত্তিতেই শনিবার ওই পুরোহিতকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ।

পিএন/জেটএস