• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বিএনপির ১০ নেতাকর্মীর ৫ বছর করে কারাদণ্ড

| নিউজ রুম এডিটর ৪:১৮ অপরাহ্ণ | ১০/০১/২০২২ লিড নিউজ

বিএনপির ১০ নেতাকর্মীকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৩ সালে ভাসানটেক থানা এলাকায় বিএনপির ডাকা হরতাল-অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের এ সাজা দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার ঢাকার ৯নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কারিমা আক্তার ও ওবাইদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ২০১৩ সালের বিএনপির ডাকা হরতাল অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড একই সঙ্গে ১৪ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।’

দণ্ডিত আসামিরা হলেন— সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন— ইসমাইল, আজাদ, বকুল হোসেন, নজরুল ইসলাম, নাডু জামান, আব্দুল কালাম, জিলাফি বাচ্চু, বিকু জামান, জলিল ইসলাম, ফিরোজ, শামীম, কালা বাচ্চু, আলতাফ হোসেন ও সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ২৬ নভেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের সময় আসামিরা ভাসানটেক থানার ভাসানটেক মোড়ে নাশকতা সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভাসানটেক থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।