• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ব্রাজিলে বাড়লে ভোজ্য তেলের মুল্য বাড়তে পারে, বাণিজ্যমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৭:৫৩ অপরাহ্ণ | ২৯/০১/২০২২ জাতীয়, বাংলাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ভোজ্য তেল ব্রাজিল থেকে আমদানি করা হয়। তাই সেখানে মুল্য বাড়লে দেশে ভোজ্য তেলের দাম আরও বাড়তে পারে।

শনিবার(২৯ জানুয়ারী) বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, রমজানে পন্য দাম প্রায় সময় বাড়ে। এ বারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পন্যের দাম স্বাভাবিক রাকতে কাজ চলছে। খোলা বাজারে ন্যাজ্বমুল্যে পন্য বিক্রির পরিমান বাড়ানো হবে। টিসিবি’র পন্য বিক্রির পরিমানও ডাবল করা হবে রমজানে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্য পন্যের বাজার। এ জন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।

বাণিজ্য মন্ত্রী আরও বলেন, লালমনিরহাটের ব্রান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্প কারখানা প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে। একই সাথে এ জেলায় অর্থনীতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারন কল্পে কাজ করছে। এরই অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়াও বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের সাথে রেল পথ যোগাযোগ সচল করে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারনের জন্য সরকারের রেলপথ মন্ত্রনালয়কে বলা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্সি আরও বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্প প্রহন করেছে। সাড়ে ৮হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবানের পরিকল্প নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তা পাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

রোটারী ক্লাবের আয়োজনে ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতিত হতে লালমনিরহাট আসেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এ সময় তার সাথে ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা চেম্বর অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।