• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

ভোলার দৌলতখানে অসহায় জেলেদের মাঝে গরু বিতরণ করে হাসি ফোটালেন বিকল্প কর্মসংস্থান

| নিউজ রুম এডিটর ৪:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২২ সারাদেশ

মোঃ ফরিদুল ইসলামঃ ভোলার দৌলতখানে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার
(৮/২/২০২২ইং তারিখে) উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) পেয়ে হাসি ফুটেছে জেলে পরিবারের মধ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে না পড়ে , তাই দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন , জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন সহ আরো অনেকে।