• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

লালমনিরহাটে শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ আহত ৮

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় শালবনে শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ ৮জন আহত হয়েছেন।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নওদাবাস শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন, উপজেলা বন কর্মকর্তা খায়রুল ইসলামন(৪৫) ও উপজেলার নওদাবাস শালবন এলাকার আব্দুল মজিদ (৭৫), রমিচা বেগম (৫৫), বিনোদ চন্দ্র বর্মন(৫৫) এবং জাহানারা বেগমসহ (৫০) ৮ জন।

জানা গেছে, একটি শিয়াল বনের ভিতর থেকে বের হয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে কামড় দেয়। পরে ওই শিয়ালটি বন বিভাগের অফিসে ঢুকে বন কর্মকর্তা খায়রুল ইসলামকে কামড় দিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রেহেনুমা ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস
বন কর্মকর্তা আহত খায়রুলইসলাম বলেন, কোন কিছু বুঝে উঠার আগে একটি শিয়াল রুমে প্রবেশ করে হাতে ও পায়ের কয়েক জায়গায় কামড় দেয়। এর আগে এমন কোন দিন ঘটেনি।