• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রানি এলিজাবেথ করোনাক্রান্ত

| নিউজ রুম এডিটর ৭:১৫ অপরাহ্ণ | ২০/০২/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রানির ‘মৃদু ঠাণ্ডার মতো উপসর্গ’ রয়েছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসরে ‘অল্প দায়িত্ব’ পালন তিনি চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযখ নির্দেশনা মেনে চলবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

করোনাক্রান্ত ছেলে প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন রানি এলিজাবেথ। গত সপ্তাহে প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত হয়। সম্প্রতি রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজনই করোনাক্রান্ত হয়।

কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।

গত বছর রানির স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। গত কয়েকমাস ধরে রানির শরীরও ভালো যাচ্ছে না। বড় কোনো লোক সমাগমে তাকে দেখা যাচ্ছে না। গত নভেম্বরে এক বার্তায় রানি বলেছেন, ‘আমাদের কেউ সব সময় বাঁচবে না।