=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানকে শপথ পড়ালেন ইলিয়াস কাঞ্চন

| নিউজ রুম এডিটর ৮:৫৪ অপরাহ্ণ | ০৪/০৩/২০২২ বিনোদন, লিড নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন জায়েদ খান। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এফডিসিতে তাকে শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

একই দিনে শপথ নিয়েছেন সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। শপথ গ্রহণ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই।

শপথ পাঠ করানোর আগে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা ছিল। জায়েদ খান আমাকে কোর্টের সার্টিফাইড কপি দেখিয়েছে, তাই তাকে আমি শপথ পাঠ করাচ্ছি। আদালতের রায় তো আর অমান্য করতে পারি না।’

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এর আগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে তাতে অংশ নেননি ২৮ জানুয়ারির এ নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউই।

এর আগে কয়েক দফা রুল শুনানির পর বুধবার (০২ মার্চ) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।