=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী লোহালিয়া নদীতে নিখোঁজের চতুর্থ দিনে কোরআনের হাফেজের মৃতদেহ ভেসে ওঠে

| নিউজ রুম এডিটর ৪:১২ অপরাহ্ণ | ০৬/০৩/২০২২ সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃবন্ধুর বাড়িতে বেড়াতে এসে পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থী ইজাজুলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

৬ মার্চ রবিবার সকাল দশটায় আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রাম সংলগ্ন নদীর মাঝ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামের বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ইজাজুল(২২), ইব্রাহিম খলিল ও মাসুদ খান। দুপুরে ওই তিন বন্ধুসহ ওই এলাকার ৭/৮ জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্রোতের টানে ভেসে যায় ইজাজুল। পরে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড ইজাজুলকে উদ্ধারে অভিযান চালায়। আজ সকালে ইজাজুলের লাশ ভেসে ওঠে। তারা তিনজনই ঢাকার দক্ষিনখান হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেনীর শিক্ষার্থী।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।