• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ৫১ বছর পূর্তি উদযাপিত

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | ০৭/০৩/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের ৫১ বছর পূর্তি।

সোমবার সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

এরপর উপ-হাইকমিশনারের নেতৃত্বে উপ-হাইকমিশনের কূটনৈতিক, ক্রীড়া ও শিক্ষা, বাণিজ্য, কনস্যুলার এবং প্রেস উইং-এর দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা বাংলাদেশের সংসদ সদস্য আরোমা দত্তকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারি’-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি প্রদর্শিত হয়। এরপর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম রাষ্ট্রপতির বাণী এবং কাউন্সিলর (কনস্যুলার) মো: বশির উদ্দিন প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। অনুষ্ঠানে অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম এবং বিশিষ্ট চিত্র পরিচালক খায়রুল আরেফীন খান।

পরিশেষে শুভদ্বীপ চক্রবর্তী, স্বপ্নীল সজীব এবং সামিউল ইসলাম পোলাকের গান ও কবিতা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা কর্তৃক নির্মিত ‘বজ্রকণ্ঠের আহবান’ শীর্ষক মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপকের দায়িত্ব পালন করেন, উপ-হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক), সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান।