• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনার ৩ জন নিহত, আহত ২ জন

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | ১০/০৩/২০২২ সারাদেশ

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল-নসিমনের, মোটরসাইকে-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেল আরোহী আরো ২ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার ( ১০ মার্চ) সকাল ৭টার দিকে বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নিতে গিয়ে আরো ১ জন নিহত হয়। অপর দিকে দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ট্রলি-মোটরসাইকেল এর সাথে ধাক্কায় একজন মারা গেছে। দুই ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০) বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নে তাদের বাড়ি। অপর আহত আরেকজন শহরের কালিবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।

দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে গাড়িতে ঢাকা থেকে আসে নিহতের চাচাতো ভাই দেলোয়ার। তাকে মোটরসাইকেল যোগে বাসায় নিতে আসে সুজন। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনে সাথে মুখোমুখি সংর্র্ঘষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে সে মারা যায়।

অপর দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে একজন মারা যায়। আহত হয় নাবিল নামে এক কিশোর।

দুই থানার ওসি জানান, আইনগত পক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।