• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

উদ্দীপন এনজিও’র উদ্যোগে কুড়িগ্রামে বিনামূল্যে দরিদ্র উপকার ভোগীদের মাঝে গরু বিতরণ

| নিউজ রুম এডিটর ৯:৫৬ অপরাহ্ণ | ২১/০৩/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি নির্ভর হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার (২১মার্চ) সকালে উদ্দীপন এনজিও’র উদ্যোগে কাঁঠালবাড়ী উদ্দীপন শাখার অফিস চত্ত্বরে গবাদি প্রানী বিনিময় ব্যাংক (Cattle Exchange Bank) প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন সদর শাখার শাখা ব্যবস্থাপক এরশাদুল হক, কাঁঠালবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, হলোখানা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী, রফিকুল ইসলাম মাস্টার প্রমূখ।

গরু বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচনো সম্ভব হবে। এভাবে অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসলে এ জেলার দারিদ্রতা ঘুচবে।