• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সিরাজদিখানে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পেলো নিম্ন আয়ের ৭২৮টি পরিবার!

| নিউজ রুম এডিটর ৯:৫৮ অপরাহ্ণ | ২১/০৩/২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পন্য বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পন্য বিক্রয় করা হয়েছে। গতকাল সোমবার সকালে রশুনিয়া ইউনিয়ন পরিষদ ও রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ দুটি ইটনিটে ইউনিয়নের ৭২৮টি (ফ্যামিলি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ৪৬০ টাকায় ২ লিটার তৈল,২ কেজি চিনি,২ কেজি ডাল (প্যাকেজ) বিক্রয় করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম তানভীর। রশুনিয়া ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, পরিসদের সচিব জিয়াউর হক, রশুনিয়া ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জয়ন্তঘোষসহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের পুরুষ ও ইউপি সদস্যবৃন্দ।