=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কানসাটে ভাতা ভোগীদের কার্ড বিতরণ করলেন চেয়ারম্যান বেনাউল ইসলাম

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | ০৭/০৪/২০২২ সারাদেশ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কানসাট ইউনিয়নে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড উপকার ভোগিদের মাঝে বুধবার প্রায় ৭০০টি কার্ড বিতরণ করে।

এসময় কানসাট ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান বেনাউল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ” একটি মানুষও না খেয়ে থাকবে না, একটি মানুষও চিকিৎসার অভাবে মারা যাবে না।” তিনি আরো জনান, কানসাট ইউনিয়ন পরিষদ আজ মডেল ইউনিয়নে পরিণত হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ সকল উন্নয়ন জনসাধারণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন যতদিন আমকে জীবিত রেখেছে ততদিন আপনাদের সেবা করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন,কানসাট ইউপি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।