• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নড়াইলে ট্রাফিক আইন মান্যকারীদের ফুলেল শুভেচ্ছা জানালেন এসপি প্রবীর কুমার রায়।

| নিউজ রুম এডিটর ৮:১৬ অপরাহ্ণ | ০৮/০৪/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন। প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল পুরাতন বাস টার্মিনালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক আইন মান্যকারীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মৃত্যু বা দুর্ঘটনা কখনো ধনী-গরীব ও প্রভাবশালীদের কাউকে চেনে না। নিজেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি আরো বলেন, গত এক বছরে নড়াইলে ট্রাফিক ব্যবস্থাপনার যথেষ্ট উন্নতি হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১. সময়।

জনগণ সচেতন হচ্ছে। ফলে দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকি হ্রাস পাচ্ছে। এ সময় তিনি সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গতি সীমা অতিক্রম না করা এবং মোটরসাইকেলে আরোহীদের হেলমেট ছাড়া গাড়ি না চালানোর পরামর্শ দেন। এছাড়া তিনি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জনাব তপন কুমার মজুমদার, টি আই, নড়াইল; অন্যান্য ট্রাফিক ইনস্পেক্টরগণ, সার্জেন্টগণ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।