• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

এবার একসঙ্গে হিরো আলম ও ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবন বাদ্যকার

| নিউজ রুম এডিটর ২:৪২ অপরাহ্ণ | ১০/০৪/২০২২ বিনোদন

এবার একসঙ্গে গান গাইলেন ভারতের পশ্চিমবঙ্গের ভাইরাল গায়ক ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবন বাদ্যকার ও বাংলাদেশের আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার তাদের দুজনের গান রেকর্ড করা হয় লেকটাউনের একটি স্টুডিওতে।

গানের নাম ‘ফানি’। গানটি লিখেছেন এফএ প্রীতম। সংগীত পরিচালনায় অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ গানের ভিডিও নির্মাণ হবে পরে। ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘কলকাতায় এসেছি ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেক দিন ধরেই কথা চলছিল। এবার তারিখ চূড়ান্ত হওয়ার পর কলকাতায় এলাম। আমরা দুই বাংলার দুজন ভাইরাল শিল্পী একসঙ্গে গান করলাম। এবার দুই বাংলায় এই গান ভাইরাল হবে।