• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

এবার পুতিনের দুই মেয়ের ওপর জাপানের নিষেধাজ্ঞা

| নিউজ রুম এডিটর ১১:৫৩ পূর্বাহ্ণ | ১২/০৪/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভার ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করল জাপান।

পুতিনের দুই মেয়ে ছাড়াও ৩৯৬ জন রুশ নাগরিকের ওপর মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। নিষেধাজ্ঞার আওতায় এসব রুশ নাগরিকের সকল সম্পদ ফ্রিজিং করার ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাপানের নতুন এই পদক্ষেপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পরিবারের সদস্যদেরকেও টার্গেট করা হয়েছে। এতে ল্যাভরভের স্ত্রী মারিয়া ল্যাভরোভা ও কন্যা ইয়েকাতেরিনা ভিনোকুরোভাও রয়েছেন। সূত্র: সিএনএন