=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহ

| নিউজ রুম এডিটর ৩:১১ অপরাহ্ণ | ১৭/০৪/২০২২ সারাদেশ

সাইফুল ইসলামকে ফয়সালঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম (২৬) হত্যার মামলার প্রধান আসামি মো.রাজু (৩৫)র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।রবিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার বুড়িচং থানায় ভারতীয় সীমান্তে গোলাবাড়ি এলাকায় দিয়ে ভারতীয় পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিন।

র‍্যাব-১১ সূত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে র‍্যাবের উপস্থিত টের পেয়ে গুলি চালালে র‍্যাবও বাধ্য হয়ে পালটা গুলি চালাতে থাকে,এক পর্যায় রাজু নিহত হয়।নিহত রাজু (৩৫)কুমিল্লার কোতয়ালী মডেল থানায় বিষনুপুর গ্রামের সাদেক মিয়া ছেলে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার
রাজুসহ ৮জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।