=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুচক্রী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: কাদের

| নিউজ রুম এডিটর ৩:৩৫ অপরাহ্ণ | ২১/০৪/২০২২ জাতীয়, বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্মান নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে তারা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননে নেমেছে। অথচ এ পরিবারের সবাই আজ সততায় অনন্য সাধারণ। কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন, বিএনপির আমলে বহুদলীয় গণতন্ত্রের নামে যারা বহুদলীয় তামাশা করেছে, যারা ভোটে বিজয়ী হওয়ার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নিউমার্কেটের যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ছিল প্রতিদিন রণক্ষেত্র। নিউমার্কেটের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি।