• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

‌‘মই ভাড়া’ ২০ টাকা, ঝুঁকি নিয়ে ছাদে উঠছে বহু মানুষ

| নিউজ রুম এডিটর ১০:০৬ অপরাহ্ণ | ০১/০৫/২০২২ লিড নিউজ, সারাদেশ

জীবনের ঝুঁকি নিয়ে প্রতি ঈদের মানুষের এমন বিপজ্জনক যাত্রা দেখা যায়। এবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে দেখা গেল চিরচেনা সেই চিত্র। বাঁশের মই বেয়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠছেন।

তবে অবাক করা বিষয় হলো- এই ‘মই ভাড়া’ দিতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন মই সরবরাহকারীরা।

স্থানীয় বেশকিছু তরুণ-যুবক এই টাকা নিচ্ছেন। যাত্রীদের অভিযোগ করেন, রেলওয়ের লোকজনের অনুমতি বা সমঝোতা ছাড়া স্থানীয়রা এই কাজ করতে পারে না। যদিও চাষাড়া স্টেশন সংশ্লিষ্ট কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আজ রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবককে মই নিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। মই দিয়ে যাত্রীদের ছাদে উঠিয়ে দেওয়ার বিনিময়ে তারা জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন।