• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

তেলের দাম বৃদ্ধির খলনায়ক খাদ্যমন্ত্রী : মোমিন মেহেদী

| নিউজ রুম এডিটর ৮:০১ অপরাহ্ণ | ০৬/০৫/২০২২ সারাদেশ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ভোজ্য তেলের দাম বৃদ্ধির খলনায়ক খাদ্যমন্ত্রী; তাকে অপসারণ করাই হবে এখন বুদ্ধিমানের কাজ।

বনানী-মহাখালী-শান্তিবাগ-বাসাবো-খিলগাঁও এলাকায় ৬ মে ৫ দিনব্যাপী ঈদখাদ্য প্রদান কর্মসূচির সমাপ্তিকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমিন মেহেদী তাঁর বক্তব্যে আরো বলেন, নিরন্ন মানুষদের দিকে তাকানোর সময় নেই সরকারের, নিন্মবিত্তদের দিকে কখনো তাকান না তারা; কেবল লোভি-লম্পট-লুটেরা শ্রেণির উচ্চবিত্তদের ঋণ মওকুফসহ বিভিন্ন সুযোগ সুবিধা করে দিচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে সকল অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। তা না হলে মহাসংকটের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। যা আপনার-আমার-আমাদের কারোই কাম্য নয়।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।