• আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের

| নিউজ রুম এডিটর ৮:১৭ অপরাহ্ণ | ০৮/০৫/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ মোটরসাইকেলে বান্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ইমনের। নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ের (ডিভাইডার) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ইমন নামের এক মোটরসাইকেল চালক। এসময় পিছনে থাকা মোটরসাইকেল আরোহী রায়হান লাদেন আহত হয়েছে। নিহত ইমন (২২) সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের দুলু মিয়ার পুত্র এবং আহত রায়হান লাদেন (২১) একই ইউনিয়নের বাঞ্চারাম গ্রামের মুকুল মিয়ার পুত্র বলে জানা গেছে।

রবিবার (৮মে) সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চারটি মোটরসাইকেলের আরোহীরা ভ্রমণ শেষে এক সঙ্গে কুড়িগ্রাম ফিরছিলো। তিনটি মোটরসাইকেল নিহত ইমনের মোটর সাইকেলকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসে। এসময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে রেলিংয়ের সাথে সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত ও রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমনের মৃত্যু হয়। আহত মোটরসাইকেল আরোহী লাদেনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইমন ও তার সঙ্গীরা মোটর সাইকেলে বান্দরবন থেকে ঘুরে বাড়িতে ফিরছিল বলে জানা গেছে।

রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।