• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শেখ হাসিনার কারণেই আজ আমরা উন্নত দেশের কাতারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে, যতদিন ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ততদিন দেশের উন্নয়ন হবে। তার পরিকল্পনামাফিক দেশ এগিয়ে যাবেই। তিনি আজ শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের নন্দিত নেতা। শেখ হাসিনা সেদিন এসেছিলেন বলেই আজ আমরা তলাবিহীন ঝুড়ির দেশের তকমা থেকে বেরিয়ে উন্নত দেশের কাতারে দাঁড়াতে পেরেছি।

শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন ক্ষমতায় থাকেন, আমাদের সেই চেষ্টা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে এলেন তখন দেশের রাজনীতিতে নেতার অভাবে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছিল। অনেক নেতাই আত্মগোপনে চলে যান। সবারই ধারণা হয় এই পরিস্থিতি সামাল দিতে পারবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশে জঙ্গি ও সন্ত্রাসী উত্থান ঘটেছিল। সেটি আমরা শেখ হাসিনার নেতৃত্বেই দমন করতে সক্ষম হয়েছি। এছাড়া আজকে আপনারা দেখেছেন তিনি বাংলাদেশকে কোন জায়গায় থেকে তুলে নিয়ে গেছেন। তিনি বলেছিলেন বদলে দিবেন বাংলাদেশকে, সত্যি বদলে দিয়েছেন। তিনি যথার্থই বলেছিলেন সেদিন।’

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা।

কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী হক এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।