• আজ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর |

কুুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় অফিসার চয়েজ নামের ৮০ বোতল মদ সহ আটক ১

| নিউজ রুম এডিটর ৩:৫১ অপরাহ্ণ | মে ২৪, ২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় ৮০ বোতল ভারতীয় মদ সহ ১ জনকে আটক করেছে কুড়িগ্রাম গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। গত ২২ মে রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক এর নেতৃত্বে এস আই আমিনুল হক ও এসআই আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে গড়েয়ার পাড় (দুধকুমার নদী সংলগ্ন) এলাকা থেকে ভারতীয় অফিসার চয়েজ নামের ৮০ বোতল মদ সহ ১ জনকে আটক করে।

আটককৃত আসামী হলেন, সদর উপজেলার মাঠের পাড় গ্রামের আজগার আলীর ছেলে দুলাল হোসেন (২২)। অন্য আর একজন পালিয়ে যায়।

কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।