• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নড়াইলে ২৪ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন

| নিউজ রুম এডিটর ৬:১২ অপরাহ্ণ | ৩০/০৫/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ২৪ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার সময়সীমা গত রোববার শেষ হয়েছে। এর আগে গত ২৫ মে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে বন্ধ না করায় নড়াইল জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশের বিভাগ এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেগুলা বন্ধ করে প্রশাসন।

এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৬টি, লোহাগড়া উপজেলায় ৮ টি এবং কালিয়া উপজেলায় ১০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। নড়াইল জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলায় নিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৬৪ টি।