• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ফলের ক্যারেটে রাখা বিদেশি মদ বিয়ার

| নিউজ রুম এডিটর ২:৫২ অপরাহ্ণ | ০১/০৬/২০২২ সিলেট

স্টাফ রিপোর্ট: বিদেশি মদ বিয়ারের চালান সহ কবির মিয়া নামে পেশাদার এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুরে মামলা দায়ের পূর্বক আলামতসহ তাকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক কবির সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলি বাজার সংলগ্ন করিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়,র‌্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পনী অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. ইকরামুল আহাদের যৌথ নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম সোমবার রাতে মাদক বিরোধী অভিযান চালায়।

র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী বিন্নাকুলি বাজার সংলগ্ন করিমপুর গ্রামের আব্দুল মান্নানের বসত বাড়িতে মাদক উদ্ধারে তল্লাশী চলানো হয়।

এরপর বসতঘরের উওরের শয়ন কক্ষে ফলের ক্যারেটে বিশেষ কৌশলে রাখা বিভিন্ন ব্রান্ডের ১০২ বোতল বিদেশি মদ বিয়ার জব্দ করা হয়।
একই সময় মাদক চোরাচালানে কারবারে জড়িত থাকায় আব্দুল মান্নানের ছেলে কবির মিয়াকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পনী অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন,তাহিরপুরে সীমান্তঘেষা লাউরগড়,ছড়ারপাড়,রাজারগাঁও,বিন্নাকুলি, করিমপুর,মোদেরগাঁও সহ একাধিক গ্রামে মূলত মৌসুমী শাক সবজি ও ফল উৎপাদনশীল এলাকা।

এসব এলাকা থেকে বছর জুড়ে জাদুকাটার নৌপথে এমনকি সড়ক পথে বালু পাথর পরিবহনের পাশাপাশী দেশের বিভিন্ন হাটে সবজি,ফলমুল সরবরাহ করা হয়ে থাকে।

র‌্যাবের ধারণা ফলের মৌসুমকে কৌশল হিসাবে ব্যবহার করে ফল বিক্রেতা সেজে ফলের ক্যারেটে করে দ্বীর্ঘ দিন ধরেই কবির স্থানীয় এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিয়ারের চালান মাদক কারবারীদের নিকট সরবরাহ করে যাচ্ছিলেনঅনেকটা নির্ব্রিগ্নে।,
বিদেশি মদ বিয়ার জব্দ, র্যাব,