• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মার্ক জাকারবার্গ ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা থেকে সরে দাঁড়ালেন শেরিল স্যান্ডবার্গ

| নিউজ রুম এডিটর ১১:৫৭ পূর্বাহ্ণ | ০২/০৬/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান পরিচালন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ালেন শেরিল স্যান্ডবার্গ। ২০০৮ সালে তিনি ফেসবুকে যোগদান করেন। সম্প্রতি ফেসবুকের মূল কোম্পানির নাম পাল্টে রাখা হয় মেটা। ১৪ বছর শেরিল ফেসবুকের নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন।

বৃহস্পতিবার ফেসবুকে শেরিল মেটার প্রধান পরিচালন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মেটার প্রধান পরিচালন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ালেও শেরিল পরিচালক পর্ষদে থাকবেন বলে জানা গেছে। শেরিল জানিয়েছেন, তিনি মানুষের কল্যাণে বেশি সময় দিতে চান।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ শেরিলকে ধন্যবাদ জানিয়েছেন।

ফেসবুকে জাকারবার্গ লিখেছেন, একটি যুগের অবসান হলো। ২০০৮ সালে শেরিল যখন ফেসবুকে যোগদান করে তখন আমার বয়স মাত্র ২৩ বছর। কোম্পানি কীভাবে চালাতে হয় আমার ধারণাই ছিল না। ফেসবুককে ছোট স্টার্টআপ থেকে সত্যিকারের সংস্থায় পরিণত করতে সংগ্রাম করছিলাম।

শেরিল আমাদের বিজ্ঞাপন ব্যবসার রূপরেখা তৈরি করেছিল। গুণী লোকদের নিয়োগ দিয়েছে, কোম্পানি কীভাবে চালাতে হয় শিখিয়েছে। সারা বিশ্বের লাখ লাখ মানুষের জন্য সে সুযোগ সৃষ্টি করেছে। আজকে মেটা যে পর্যায়ে দাঁড়িয়ে তার জন্য শেরিল কৃতিত্বের দাবিদার।
সূত্র: সিএনএন