• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল

| নিউজ রুম এডিটর ৯:২০ অপরাহ্ণ | ১৯/০৬/২০২২ বিনোদন, লিড নিউজ

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন চলচ্চিত্র পাড়ার ‘দানবীর’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

ডিপজল বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না, তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। দুই-এক দিনের মধ্যে খাবার পাঠানো শুরু করব। ১০ ট্রাক খাবার পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিপজল। শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। কেননা বয়ষ্করা কম খাবার কিংবা না খেয়েও বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন। ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

চলচ্চিত্রের পর্দায় ডিপজলকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল-অভিনেতা হিসেবে অধিক পরিচিত তিনি। কিন্তু বাস্তব জীবনে তাকে হিরোর ভূমিকায় বহুবার দেখা গেছে।