=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় সপ্তাহ ব্যপী বৃক্ষমেলা শুরু হয়েছে

| নিউজ রুম এডিটর ৭:২৩ অপরাহ্ণ | ২৮/০৭/২০২২ সারাদেশ

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : ওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বন বিভাগ এই বৃক্ষমেলার আয়োজন করেছে। ” বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শিরোনামের এই মেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

সামাজিক বন বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো : রফিকুজ্জামান শাহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো : কায়েস উদ্দিন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ’র সহকারী বন সংরক্ষক মো: মেহেদীজ্জামান এবং জেলা নার্সারী মালিক সমিতির পক্ষে মোস্তাক আহম্মেদ।

এর আগে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ‍্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে মেলা চত্বরে এসে শেষ হয়।

মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যক্তিগত ও বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের প্রায় ৪০ টি ষ্টলে প্রচুর সংখ্যক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারার সমাহার ঘটেছে।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট ৪৫ লক্ষ‍ ৪৫ হাজার টাকা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট ৭ লক্ষ ৮০ হাজার টাকা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট ১ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, নার্সারী মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।