• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।

রোববার সকালে রংপুর শহরে সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বিরোধী দল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তারাও ক্ষমতায় ছিল। কিন্তু তাদের আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকবে।