=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৩:০৬ অপরাহ্ণ | ২২/০৮/২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আমবাগান থেকে রেজাউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউল (৪২) ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

সোমবার (২২ আগস্ট) সকালে পৌর এলাকার বালুপাড়া গ্রামে আবু তালেবের আমবাগান থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকার একটি ভাড়া বাড়িতে থেকে গার্মেন্টসে চাকরি করতো। কিছুদিন পূর্বে তিনি তার স্ত্রীকে বেধর মারপিট করলে তার স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসে। গত ৩/৪ দিন আগে বাড়ির মালিক তার স্ত্রীকে মুঠোফোনে জানায়, তার স্বামী ঘরের ফ্রিজ সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেছে। এদিকে পরিবারের ধারণা তিনি ৩/৪ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে এসেছে। তবে বাড়ির কারো সাথে স্বাক্ষাৎ করেননি। গতকাল রবিবার নিহতের ছেলে তাকে রাস্তা দিয়ে হেটে যেতে দেখেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, স্থানীয়রা আমবাগানে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যের মামলা করেছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।