• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

যুক্তরাষ্ট্রে বিমান ক্রাশ করানোর হুমকি পাইলটের, অতঃপর অবতরণ

| নিউজ রুম এডিটর ৭:২৭ পূর্বাহ্ণ | ০৪/০৯/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

যুক্তরাষ্ট্রে ছোট বিমানের একজন পাইলট মিসিসিপির ওয়ালমার্ট শপিং সেন্টারে বিমান ক্রাশ করানোর হুমকি দেন। কিন্তু কোনো রকম দুর্ঘটনা ছাড়াই বিমানটি অবতরণ করেছে। হুমকিদাতা পাইলটকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

মিসিসিপির গভর্নর তেত রিভস এক টুইটবার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিস্থিতির সমাধান হয়েছে এবং কেউই আহত য়নি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনায় জড়িত পাইলটের নাম বা পরিচয় জানানো হয়নি। টিপেলো শহরের ওপর ছোট বিমানটি উন্মত্তভাবে দীর্ঘ পাঁচ ঘণ্টা উড্ডয়ন করে।

এর আগে ওই পাইলট যুক্তরাষ্ট্রের জরুরি সেবা ৯১১- এ কল করে ওয়ালমার্ট সেন্টারে বিমান ক্রাশ করানোর হুমকি দেন। এরপর ওয়ালমার্টের দোকান এবং পাশ্ববর্তী গ্যাস স্টেশন খালি করা হয়।

লোকজনদের দূরে সরে যেতে সতর্ক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিচক্রাফট কিং এয়ার সি৯০এ নামে ১১ আসনের বিমানটি চুরি করা হয়। যে পাইলট বিমানটি বিধ্বস্ত (ক্রাশ) করানোর হুমকি দেন তিনি স্থানীয় বিমানবন্দরের চাকরিজীবী কিনা তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তদন্তে নেমেছে।