=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর থানাধীন শম্ভুনগর ও সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

| নিউজ রুম এডিটর ৮:১৫ অপরাহ্ণ | ২২/০৯/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা সদর থানাধীন শম্ভুনগর ও সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ ক্যাম্পসমূহ পরিদর্শনকালে কর্মরত অফিসার-ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারি ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং ক্যাম্প এলাকায় চুরি, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, আইজিপি মহোদয়ের নির্দেশিত পাঁচটি নীতির আলোকে কার্যকরী ভুমিকা পালন করতে নির্দেশ প্রদান করেন।