• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | ২৪/১০/২০২২ জাতীয়, বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সার্কুলারে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি আজ বিকেল ৩টা থেকে ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

তবে মঙ্গলবার বিমানবন্দর খুলবে নাকি বন্ধই থাকবে তা কাল সকালে জানানো হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে (এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্ব হয়নি। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, নিয়মিত আপডেট নিচ্ছি। আপাতত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এরইমধ্যে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার ভোরে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে।