=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাকা চৌধুরীর বাড়ি ‘গুডস হিল’ ঘেরাও

| নিউজ রুম এডিটর ৫:২৪ অপরাহ্ণ | ২৯/১০/২০২২ সারাদেশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চট্টগ্রামের ‘গুডস হিলের’ বাড়ি ঘেরাও করেছে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদ। সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে শহীদ উপাধি দেওয়ার প্রতিবাদে এই ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে নগরীর গণিবেকারি এলাকায় গুডস হিলের সামনে মঞ্চ স্থাপন করে প্রতিবাদ সমাবেশ করছেন তারা।

ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো শহীদুল হক চৌধুরী সৈয়দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব প্রমুখ।