=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো নেই সোহেল রানা, নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

| নিউজ রুম এডিটর ৮:৩৯ অপরাহ্ণ | ২৯/১০/২০২২ বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সোহেল রানা। প্রকৃত নাম মাসুদ পারভেজ। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। ’৭০ ও ’৮০-এর দশকে পর্দা কাঁপানো নায়ক সোহেল রানার চলচ্চিত্রে আগমন প্রযোজক হিসেবে।

একাধারে তিনি প্রযোজক, পরিচালক ও অভিনেতা। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

বর্তমানে শারীরিকভাবে ভালো নেই এই কিংবদন্তি। শারীরিক অসুস্থতা যেন কাটছেই না। এবার নতুন করে জটিলতা দেখা দিয়েছে তার চোখে।

গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে এই চলচ্চিত্র ব্যক্তিত্বের চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে। মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঢাকায় বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। রোববার (৩০ অক্টোবর) আমরা সেখানে যাচ্ছি। বাবার সঙ্গে আমি এবং মা (জিনাত বেগম) যাবো। সবার কাছে দোয়া চাই।’

মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।