• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রিয়াদে বাংলাদেশি গার্মেন্টস প্রতিষ্ঠান বহুমুখী ফাইনলুকের উদ্বোধন।

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী ইয়াছির মিয়ার মালিকানাধিন গার্মেন্টস পন্য বিক্রয় প্রতিষ্ঠান ফাইনলুকের ১২তম শাখার উদ্বোধন করা হয় রাজধানী রিয়াদের দাম্মাম-রিয়াদ মহাসড়কে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে। এ সময় ফাইনলুকের কর্মকর্তা মেসবাহ করিম ও স্থানিয় সৌদি নাগরিকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের গার্মেন্টেসের ১০০% উৎপাদিত পন্য সাগগ্রি, পুরুষ-মহিলা- শিশুদের বস্ত্র ও জুতা স্যান্ডেল সামগ্রির ব্যাপক চাহিদা দিনদিন বাড়ছে সৌদি আরবে। ভারত পাকিস্তান ও চায়না থেকেও গুনগতমানে উন্নত ও সুলভমুল্যে বাংলাদেশি গার্মেন্টস পন্য সৌদি নাগরিকদের কাছে সমাদৃত হচ্ছে। সৌদি আরবে প্রবাসী ইয়াছির মিয়ার হাতে প্রতিষ্ঠিত ফাইনলুক মাত্র ১০ বছরে রিয়াদে ৩টি সহ জেদ্দা-তায়েফ সিটির বড় বড় মার্কেটে ফাইনলুক সফলতার সাথে পরিচালিত করছেন। করেছেন দুই শাতাধিক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা।

উদ্বোধন উপলক্ষে ২দিন ব্যাপি ৪০% মুল্য হ্রাস দেয়া হয় গ্রাহক সাধারনের জন্য। সৌদিয়ান ও প্রবাসী বাংলাদেশি সহ ৩০০ জনের কর্মিবাহিনি দ্বারা ফাইনলুক গ্রাহকদের সেবা দিয়ে আসছে।

ফাইনলুকের উদ্বোধন কালে- ইয়াছির মিয়া বলেন- ভারত পাকিস্তানের মতো বাংলাদেশ সরকার গার্মেন্টস রপ্তানি পন্যের উপর আরো বেশি প্রনোদনা দেওয়া উচিত। সৌদি আরবের ভিসায় প্রবাসীরা আসার আগে ইকামা ও কাজের নিশ্চয়তা যাচাইয়ের আহব্বান জানান। এ ক্ষেত্রে সরকারের কঠোর মনিটারিং করা উচিত।