• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

আলমডাঙ্গা থানাধীন জামজামি এবং ওসমানপুর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন এসপি

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | ২৬/১১/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃআলমডাঙ্গা থানাধীন জামজামি এবং ওসমানপুর পুলিশ ক্যাম্প ২৬.১১.২০২২ তারিখ আকস্মিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

ক্যাম্পসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারি ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। ক্যাম্প এলাকায় নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত পুলিশী সেবা প্রদানসহ জনবান্ধন পুলিশী ব্যবস্থা নিশ্চিতকরণে কার্যকরী ভূমিকা পালনে নির্দেশনা প্রদান করেন।