• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

| নিউজ রুম এডিটর ৫:৩১ অপরাহ্ণ | ২২/১২/২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় জহুরুল ইসলাম মন্ডল (৭০) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জহুরুল আলম ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক সড়কের সিংড়া ব্র্যাক অফিস সংলগ্ন রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সার ব্যবসায়ী জহুরুল ইসলাম মন্ডল বাড়ি থেকে বের হয়ে রানীগঞ্জ বাজারে যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছালে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সিংড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।