=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে পৌঁছেছে সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’

| নিউজ রুম এডিটর ৭:০৫ অপরাহ্ণ | ২৪/১২/২০২২ আন্তর্জাতিক

নেপালের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ফ্রান্সে পৌঁছেছেন ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সবরাজ।উত্তর আমেরিকার দুই পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে ছিলেন এই কুখ্যাত খুনি।

৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০টি পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেছেন। এমনকি কারারক্ষীকেও মাদকদ্রব্য সেবন করিয়ে সেখান থেকে একবার পালিয়েছিলেন ফরাসি এই খুনি।সম্প্রতি স্বাস্থ্য এবং কারাগারে ভালো আচরণ বিবেচনায় নিয়ে এই বয়স্ক খুনিকে মুক্তি দেয় নেপালের সর্বোচ্চ আদালত।

শুক্রবার নেপাল থেকে সার্পেন্টকে ফ্রান্সের উদ্দেশ্যে পাঠানো হয়। মুক্তি পেয়ে তিনি বলেন, ‘আমি বেশ ভাল অনুভব করছি। আমি অনেক কিছু করবো। অনেকের বিরুদ্ধেই আমি মামলা করবো। এরমধ্যে নেপাল সরকারও আছে।’

নিজেকে সিরিয়াল কিলার হিসেবে পরিচয় দিতেও রাজি নন তিনি। তবে তার বিরুদ্ধে ফ্রান্সে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই।

সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর