• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাতির ৫ মাস পর ৩ ডাকাত গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৬:১৮ অপরাহ্ণ | ০৬/০১/২০২৩ সারাদেশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে ডাকাতির ৫ মাস পর ৩ ডাকাত গ্রেফতার। নড়াইলের লোহাগড়ার চরবগজুড়ি গ্রামের নাহিদ আলমের বাড়িতে ডাকাতির ঘটনার পাঁচমাস পর তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় থানার হলরুমে এ তথ্য জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্ঠ তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার চরবগজুড়ি গ্রামের মৃত রজিবর রহমানের ছেলে জাহাজে কর্মরত নাহিদ আলমের বাড়িতে বিগত ২০২২ সালের বছরের ৫ আগষ্ট রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পাট কাটার শ্রমিকের ছদ্মবেশে ওই বাড়িতে অবস্থান করে। পরবর্তীতে ডাকাতরা তাদের সুবিধাজনক সময়ে পরিবারের সদস্যদের চেতনানাশকদ্রব্য খাইয়ে অজ্ঞান করে বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় নাহিদ আলম বাদি হয়ে গত বছরের ৬ আগষ্ট লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই সুজিত সরকার তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় বাগেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ফেরদৌস শেখ (৩৫), বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের ইউনুচ হালদারের ছেলে জিয়া হালদার ( ৪০) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর লংকারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজীকে (২৩) গ্রেফতার করেন।

এসময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।