• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজগঞ্জে ইকোনমিক জোন লিমিটেডের সহযোগিতায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ।

| নিউজ রুম এডিটর ৪:২৬ অপরাহ্ণ | ১২/০১/২০২৩ সারাদেশ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃসিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের সহযোগিতায় ১০ নং সয়দাবাদ ইউনিয়নের দুস্থ, গরিব, অসহায় ও প্রতিবন্ধী ৫’শতাধিক মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে উক্ত কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।

এসময়ে ইকোনমিক জোন লিমিটেড সিরাজগঞ্জের ডিজিএম মোঃ শফিক মাহমুদ, অ্যাকাউন্ট অফিসার মোঃ তরিকুল ইসলাম আলভী, অ্যাডমিন অফিসার মোঃ আব্দুল মমিন , সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মমিন তালুকদার, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, হাজী মোঃ আলমাস, ইউপি সদস্যা মোছাঃ ফিরোজা খাতুন সহ অন্যান্য ইউপি সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিত ছিলেন।

পৌষ মাসের প্রচন্ড হাড় কাপানো এ শীতে দুস্থ, গরীব ও অসহায় মানুষগুলো শীতবস্ত্র কম্বল পেয়ে ভীষন খুশি হয়ে বাড়ি ফিরছেন।